শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন পিআইও কে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বদলি সেনাবাহিনী কর্তৃক বিপুল পরিমাণ কাঠ উদ্ধার আওয়ামীলীগ মানেই বাংলাদেশ—- মকিস মনসুর

কারা হলেন আইপিএল সেরা?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস  ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক মৌসুমেই চমক দেখিয়ে শিরোপা জিতে নিলো নবাগত ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়ার শিরোপা উঁচিয়ে ধরার মধ্য দিয়ে শেষ হলো প্রায় দুই মাস ব্যাপী চলা আইপিএলের ইতিহাসের দীর্ঘতম আসরের।

চলুন জেনে আসা যাক, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের এবারের মেগা আসরের সেরাদের সেরা কারা ছিলেন।

সর্বোচ্চ রান: এবার আইপিএল আসরটা দুর্দান্ত কেটেছে রাজস্থান রয়্যালসের ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারের। এবার মৌসুমে ১৭ ম্যাচ খেলে টুর্নামেন্টের সর্বোচ্চ ৮৬৩ রান করে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন বাটলার। সাথে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন এই ইংলিশ। টুর্নামেন্টজুড়ে ৪ সেঞ্চুরির সাথে করেছেন সমান সংখ্যক হাফ সেঞ্চুরিও। প্রতিপক্ষের সামনে অতিমানবীয় হয়ে ওঠা বাটলারের ব্যাটিং গড় ছিলো ৫৭.৫৩ আর স্ট্রাইক রেট ছিলো ১৪৯.০৫। অবিস্মরণীয় ফর্মে থাকা বাটলার টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি ব্যাটিংয়ের আরও কয়েকটি জায়গাতেও নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন। সর্বোচ্চ সেঞ্চুরি, বাউন্ডারি, ওভার বাউন্ডারির শীর্ষস্থানটাও তারই দখলে।

সর্বোচ্চ উইকেট: সর্বোচ্চ রানের অরেঞ্জ ক্যাপের মতো টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটের পার্পল ক্যাপও গেছে এবার রাজস্থানের ঘরেই। এবারের আসরে ১৭ ম্যচ খেলে ২৭ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা বোলার রাজস্থানের স্পিনার যুজবেন্দ্র চাহাল। সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার পথে এবার চাহালের বোলিং গড় ছিল ১৯.৫১ আর ইকোনমি রেট ৭.৭৫।

সর্বোচ্চ সেঞ্চুরি: জস বাটলার- রাজস্থান রয়্যালস (৪টি)

সর্বোচ্চ হাফ সেঞ্চুরি: ডেভিড ওয়ার্নার- দিল্লী ক্যাপিটালস (৫টি)

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: কুইন্টন ডি কক- লক্ষনৌ সুপারজায়ান্টস (৭০ বলে ১৪০*)

সর্বোচ্চ গড়: ডেভিড মিলার- গুজরাট টাইটান্স (৬৮.৭১ গড়ে ৪৮১ রান)

সর্বোচ্চ স্ট্রাইক রেট: প্যাট কামিন্স- কলকাতা নাইট রাইডার্স (২৬২.৫০)

দ্রুততম সেঞ্চুরি: রজত পাতিদার- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (৪৯ বল)

দ্রুততম ফিফটি: প্যাট কামিন্স- কলকাতা নাইট রাইডার্স (১৪ বল)

সর্বোচ্চ ছক্কা: জস বাটলার- রাজস্থান রয়্যালস (৪৫টি)

সর্বোচ্চ চার: জস বাটলার- রাজস্থান রয়্যালস (৮৩টি)

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102