শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন পিআইও কে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বদলি সেনাবাহিনী কর্তৃক বিপুল পরিমাণ কাঠ উদ্ধার আওয়ামীলীগ মানেই বাংলাদেশ—- মকিস মনসুর

অবশেষে জুটি ভেঙে স্বস্তি দিলেন এবাদত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস  ডেস্ক:  অবশেষে জুটি ভাঙলেন এবাদত হোসেন। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির কিছু পরেই ৩৬৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভালোই জবাব দিচ্ছিল শ্রীলঙ্কা। কিন্তু শতরানের দ্বারপ্রান্তে থাকা সেই জুটি ভেঙে বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন এবাদত হোসেন।

প্রথম ইনিংসে ৩৬৫ রানে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা দারুণ সূচনা পায় দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও ওশাদা ফার্নান্দোর ব্যাটে। ওয়ানডে স্ট্যাইলে ব্যাট করে অর্ধশতক তুলে নেন ফার্নান্দো। অন্যদিকে অধিনায়ক করুনারত্নেও করছিলেন দারুণ ব্যাটিং। কিন্তু শতরানের পথে এগিয়ে যাওয়া জুটি ভাঙলেন এবাদত। তার বলে প্রথম স্লিপে নাজমুল শান্তর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেলেন ৯১ বলে ৮ চার ও এক ছক্কায় ৫৭ রান করা ওশাদা ফার্নান্দো।

এ রিপোর্ট লেখার সময় ক্রিজে থাকা করুনারত্নে অপরাজিত আছেন ৪৫ রান করে। তাকে সঙ্গ দিচ্ছেন গতকাল বুকের ব্যথায় মাঠ ছাড়া কুশল মেন্ডিস। তিনি অপরাজিত ৩ রানে। শ্রীলঙ্কার সংগ্রহ এক উইকেট হারিয়ে ১০৮ রান। 
এর আগে মুশফিকুর রহিমের অসাধারণ দেড়শ রানের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ৩৬১ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। শেষ উইকেট জুটিতে সবার আগ্রহের বিষয় ছিল মুশফিকের ডাবল সেঞ্চুরির সম্ভাবনা। কিন্তু ক্রিজে মুশফিকের সঙ্গী এবাদতের ব্যাট হাতে পরিসংখ্যান আশাবাদী হতে দিচ্ছিল না। অবশেষে তাই হয়েছে। এবাদতের রানআউটে ৩৬৫ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। ১৭৫ রানে অপরাজিত মুশফিক পাননি ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি।

শেষ উইকেট জুটিতে আরও ১৬ রান যোগ করে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। কাসুন রাজিথার ওভারে একটি ডাবল নিতে গিয়ে রানআউট হয়ে গেছেন এবাদত। মুশফিকের কলেই দৌড়েছিলেন তিনি। বোলিং এন্ডে করুনারত্নের থ্রো থেকে বোলার রাজিথা নিজেই ভেঙে দেন উইকেট। ১৭৫ রানে অপরাজিত মুশফিক সঙ্গীর অভাবে পেলেন না ডাবল সেঞ্চুরি।

লিটনের সঙ্গে রেকর্ড জুটি গড়ার পর বাংলাদেশের হয়ে একাই লড়ে গেছেন মুশফিকুর রহিম। একপ্রান্তে লিটন-মোসাদ্দেকরা সাজ ঘরে ফিরলেও মুশফিক তার ধৈর্য হারাননি। ধীরে ধীরে দলকে এগিয়ে নিয়ে গেছেন তিনি। ৩৫৫ বলে ২১ চারের মারে মুশফিক অপরাজিত থেকে গেছেন ১৭৫ রানে।

মঙ্গলবার (২৪ মে) দ্বিতীয় দিনের শুরুতেই লিটন-মোসাদ্দেককে হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। লিটন ফেরেন ১৪১ রান করে। এদিকে ৯৮৭ দিন পর সাদা জার্সিতে ফিরেও শূন্য রানে আউট হয়েছেন মোসাদ্দেক।

এরপর তাইজুলের সঙ্গে ৪৯ রানের জুটি করেন মুশফিক। তবে ফার্নান্দোর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তাইজুল। এরপর খালেদও ফিরে যান খাতা খোলার আগেই।

এদিকে ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে করেছে ৮৪ রান। লঙ্কান দুই পেসারের কাছেই দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। বাংলাদেশের ৯ উইকেটের সবকটি উইকেটই পেয়েছেন শ্রীলঙ্কার দুই পেসার। কাসুন রাজিথা নিয়েছেন ৫ উইকেট, যা তার টেস্ট ইতিহাসে প্রথম। আর অসিথা ফার্নান্দো নিয়েছেন ৪ উইকেট।  

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102