শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন পিআইও কে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বদলি সেনাবাহিনী কর্তৃক বিপুল পরিমাণ কাঠ উদ্ধার আওয়ামীলীগ মানেই বাংলাদেশ—- মকিস মনসুর

দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস  ডেস্ক: চট্টগ্রাম টেস্টে বৃহস্পতিবার (১৯ মে) পঞ্চম দিন জয়ের জন্য হাড্ডাহাড্ডি লড়াই করছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এরই মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে চট্টগ্রাম টেস্ট স্কোয়াড থেকে পেসার শরিফুল ইসলাম ছিটকে গেলেও ঢাকা টেস্টে তার বদলে কাউকে নেয়া হয়নি। তার সঙ্গে চট্টগ্রামে খেলেছেন পেসার খালেদ আহমেদ। একাদশের বাইরে রয়েছেন ইবাদত হোসেন, রেজাউর রহমান রাজা ও শহীদুল ইসলাম। তাদের মধ্যে থেকে যে কারো সুযোগ হতে পারে ঢাকায়।

এছাড়া টাইগার দলে ৪ পেসার থাকায় কাউকে নেয়ার প্রয়োজন বোধ করছেন না নির্বাচকরা। এর আগে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন বুধবার বিকেলে ব্যাটিং করার সময় ডান হাতে চোট পান শরিফুল। এই ইনজুরির কারণে এই টেস্ট তো বটেই, শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ২৩ মে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টেও পাওয়া যাবে না তাকে। হাতে ব্যান্ডেজ করা হয়েছে, অন্তত তিন সপ্তাহ মাঠে নামতে পারবেন না এই বাঁহাতি পেসার।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, বুধবার শরিফুল হাতে যে চোট পায় সেখানে ফ্র্যাকচার ধরা পড়েছে। আপাতত তার হাতে ব্যান্ডেজ করা হয়েছে। এখন চট্টগ্রামে আছে। এটা ২১ দিন পর খোলা হবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা সিরিজে তাকে আর পাওয়া যাবে না। ঢাকায় তার পরবর্তী চিকিৎসা চলবে।

এছাড়া আগামী ২৩ মে শুরু হবে হোম অব ক্রিকেট মিরপুরে দুই দলের দ্বিতীয় টেস্ট।

ঢাকা টেস্ট স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইবাদত হোসেন চৌধুরী, শহীদুল ইসলাম ও রেজাউর জমান রাজা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102