মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

নতুনরূপে হীনা খান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন  ডেস্ক: হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় তারকা হীনা খান। ২০০৯ সাল থেকেই নিয়মিতভাবে অভিনয়ের সঙ্গেই আছেন। ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাসের জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে’ ধারাবাহিকের মাধ্যমেই দর্শকদের মাঝে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এ অভিনেত্রী। তার ফলোয়ার্সের সংখ্যাও আকাশ ছোঁয়া। ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম ফিটনেস ফ্রিক অভিনেত্রী হীনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনয়ের পাশাপাশি শরীরচর্চা নিয়েও প্রায়ই চর্চায় থাকেন তিনি।

সোমবার তিনি তার ইনস্টাগ্রাম একাউন্টে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেসব ছবিতে দেখা গেছে, গোল্ডেন জরি সুতার কাজ করা অফ-হোয়াইট অফ-শোল্ডার টইপের সঙ্গে সিল্ক কাপড়ের লং স্কার্ট পড়ে আছেন তিনি। তবে স্কার্টে শাড়ির স্টাইল যোগ করে পোশাকে এনেছেন ভিন্ন মাত্রা। সেই সঙ্গে গায়ে মুড়ে নিয়েছেন অফ হুয়াইট ওড়না। সব মিলিয়ে লাস্যময়ী অবতারে ধরা দিয়েছেন তিনি।

হীনার এতো সাজগোজের কারণ হলো ‘ইউকেএএফএফ ২০২২’এর ক্লোজিং অনুষ্ঠান। এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী।

সেখানে গিয়েই এ পোশাকেই অ্যাওয়ার্ড নিয়েছেন তিনি। সে কথা তার শেয়ার করা ছবি ও ক্যাপশন দেখেই জানা গেছে। এ কথা জানার পর থেকে তাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তার ভক্তরাও। এ সাজে একাধিক ছবি নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন তিনি, যা এ মুহূর্তে নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102