বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

বলিউডের আলোচিত কঙ্গনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন
আলোচিত কঙ্গনা রানাউত।

বিনোদন ডেস্ক: বলিউড বাজার যেন এখন দক্ষিণী অভিনেতাদের দখলে। আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু হিন্দি ছবি। গুটিকয়েক হিন্দি ছবি ছাড়া বক্স অফিসে শোরগোল ফেলেছে মূলত তামিল, তেলুগু ছবিই। কেন এমন হাল? কারণ খুঁজতে গিয়ে তারকাসন্তানদেরই কাঠগড়ায় দাঁড় করালেন বলিউডের আলোচিত কঙ্গনা রানাউত।

পর্দার ‘কুইন’-এর সাফ কথা, বলিউডের এই তারকাসন্তানেরা অধিকাংশই পাশ্চাত্য ঢং-য়ে উচ্চারণে অভ্যস্ত। সংলাপই বোঝা দায়। তার প্রশ্ন, হিন্দি ছবির সঙ্গে তা হলে দর্শকেরা একাত্ম হবেন কীভাবে?

ইদানিং নিজের নতুন ছবি ‘ধাকড়’-এর জন্য জোরদার প্রচার চালাচ্ছেন কঙ্গনা। তবে তার ফাঁকেই নিজস্ব কায়দায় বিতর্কিত মন্তব্যের সুযোগও হাতছাড়া করেননি।

অভিনেত্রী বলেন, “বলিউড তারকাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করতে যান। ইংরেজিতে কথাবার্তা বলেন। ছবিও দেখেন কেবলমাত্র হলিউডের।”

এই ধরনের নতুন প্রজন্ম হিন্দি ছবিতে নায়ক-নায়িকার ভূমিকায় থাকলেও তাদের হিন্দি উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলেছেন কঙ্গনা। বেশ খোঁচা দিয়েই বলেছেন, “কাঁটাচামচ দিয়ে খাবার খাওয়া এই সব তারকাসন্তানদের (হিন্দি) উচ্চারণই তো অন্য ধরনের।” তার প্রশ্ন, “দর্শকদের কাছে এঁদের যোগাযোগ হবে কীভাবে?”

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102