মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

আগেও একবার বিয়ে হয়েছিল ঐশ্বরিয়ার?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন  ডেস্ক:  অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ে হয় ২০০৭ সালে। বলা যায় বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি তারা। সম্প্রতি ঐশ্বরিয়ার ২০০১ সালের তোলা একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়। জন্ম দেয় আলোচনা সমালোচনার। কারন ২০০৭ সালে বিয়ে হলেও প্রকাশিত ২০০১ সালের সেই ছবিতে ঐশ্বরিয়ার সিঁথিতে জ্বলজ্বল করছিল লাল সিঁদুর।

২১ বছর আগের সেই ছবিটি শুক্রবার (১৩ মে) ফেসবুকে শেয়ার করেন পরিচালক ফারহা খান। ছবিতে ঐশ্বরিয়ার সিঁথিতে লাল সিঁদুর দেখা গেছে। তখন থেকেই প্রশ্ন ওঠে, তাহলে কি ২০০৭ সালের আগেও একবার বিয়ে হয়েছিল ঐশ্বরিয়ার?

ঐশ্বরিয়ার সিঁথিতে সিঁদুর নিয়ে ওঠা বিতর্ককে অবশ্য বেশি দূর গড়াতে দেননি ফারহা খান। বিতর্কিত সেই ছবিটি নিয়ে বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন তিনি। জানিয়েছেন কেন সেদিন সিঁথিতে সিঁদুর দিয়ে পার্টিতে এসেছিলেন ঐশ্বরিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ফারহা খান জানিয়েছেন ২০০১ সালে মুম্বাইয়ের ফারহার হাউস ওয়ার্মিং এ একটি পার্টি করেছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, করণ জোহর, ফারহান আখতার, রানি মুখার্জি, ঐশ্বরিয়া রাইসহ ফারহার অনেক কাছের বন্ধুরা।

মূলত দেবদাসের শুটিং থেকে সরাসরি পার্টিতে যোগ দিয়েছিলেন ঐশ্বরিয়া। তাই তার মাথায় সিঁদুর দেওয়া ছিল। সূত্র: এনডিটিভি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102