শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

বিশ্বকাপের আগেই মেসি ও নেইমার মুখোমুখি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে তারা মুখোমুখি হবেন কি না তা এখনও নিশ্চিত নয়। তবে তার আগেই প্রতিপক্ষ হিসাবে খেলতে নামছেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। প্যারিস সঁ জঁ-এ খেলা দুই ফুটবলার ১১ জুন অস্ট্রেলিয়াতে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন বলে জানায় আনন্দবাজার অনলাইন।

বুধবার (২০ এপ্রিল) অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলবোর্নে এক লক্ষের বেশি দর্শকের সামনে খেলতে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। এই খেলার নাম দেওয়া হয়েছে ‘সুপারক্লাসিকো’। এর আগে ২০১৭ সালে শেষ বার মেলবোর্নে প্রীতি ম্যাচে খেলেছিল ফুটবলের অন্যতম দুই সেরা শক্তি।

গত বছর সেপ্টেম্বর মাসে সাও পাওলোতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে সেই ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিট পরেই ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেশ কিছু কর্মকর্তা মাঠে ঢুকে পড়েন। আর্জেন্টিনার চার ক্রিকেটারকে করোনাবিধি ভাঙার অপরাধে আটক করেন তারা। ফলে খেলা বন্ধ হয়ে যায়। সেই ঘটনা নিয়ে চরম বিতর্ক হয়েছিল।

দক্ষিণ আমেরিকা গ্রুপ থেকে প্রথম দুই দেশ হিসাবে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ফলে স্থগিত হয়ে যাওয়া সেই খেলা আর হয়নি। তবে বিশ্বকাপের আগেই ফের মুখোমুখি তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102