বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

চার বছরের সম্পর্ক শেষ শ্রদ্ধা কাপুরের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২৪৫ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: দীর্ঘ চার বছরের সম্পর্ক ভাঙলো বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। জনপ্রিয় ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্ক আর বিয়ে পর্যন্ত গড়ালো না। তবে শ্রদ্ধা-রোহানের সম্পর্কে ভাঙনের জোর গুঞ্জন বলিপাড়ায় ছড়ালেও এ বিষয়ে মুখ খোলেনি এ জুটির কেউই।

বছর চারেক আগে শ্রদ্ধা এবং রোহানের মন দেওয়া-নেওয়া হয়েছিল। সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। তবে একাধিকবার একসঙ্গে দেখা গেছে শ্রদ্ধা-রোহানকে। কখনও ডিনার ডেটে, আবার কখনও ফ্যামিলি গেট টুগেদারে পাপ্পারাৎজির নজর কেড়েছেন অভিনেত্রী এবং তারকা ফটোগ্রাফার।

ভারতীয় সংবাদমাধ্যমে খবর, চলতি বছরের শুরুটা তাদের দুজনের জন্য কোনো সুখবর নিয়ে আসেনি। পরিবর্তে সম্পর্ক ঠেকেছে তলানিতে। জানুয়ারি থেকেই অশান্তি লেগেই ছিল। মাসখানেক ঝগড়াঝাটির পর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন দুজনে। ফেব্রুয়ারিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন শ্রদ্ধা কাপুর।

মার্চের শুরুতেই জন্মদিন ছিল শ্রদ্ধার। গোয়ায় বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন এ অভিনেত্রী। তবে সেই সময় গোয়ায় দেখা যায়নি রোহানকে। ফলে বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

প্রেমের মতো বিচ্ছেদের বিষয়েও প্রকাশ্যে মুখ খোলেননি শ্রদ্ধা কিংবা রোহান কেউই। কানাঘুষার মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে জল্পনা আরও বাড়িয়েছেন শ্রদ্ধা।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘অর সুনাও?’ এরপর বেগুনি রংয়ের একটি হার্ট ইমোজিও দিয়েছেন তিনি। এ ছবিটিও নেটিজেনদের নজরে পড়েছে। বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া শ্রদ্ধা কাপুর যে রোহানকে মিস করছেন, সেটাই মনে করছেন ভক্তরা।

শ্রদ্ধার পোস্টের নিচে মন্তব্য করে সেই জল্পনা ‘আগুনে ঘি ঢালার’ মতো উস্কে দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। তিনি লিখেছেন, ‘মিস ইউ মাই লিডাল রানী’।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102