মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

সুখবর দিলেন নুসরাত ফারিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩০০ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া কলকাতায় গিয়েছিলেন। রোববার (৬ মার্চ) দেশে ফিরেছেন। আর ফিরেই সুখবর দিলেন তিনি। জানালেন, কলকাতায় যে সিনেমায় কাজ করেছেন, সেটা কেবল বাংলায় নয়, মুক্তি পাবে হিন্দি ভাষায়ও।

সিনেমাটির নাম ‘রকস্টার’। পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। প্রযোজনায় শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। কলকাতার নায়ক যশ দাশগুপ্তের সঙ্গে সিনেমাটিতে নুসরাত ফারিয়া জুটি বেঁধেছেন। এতে রকস্টারের ভূমিকায় আছেন যশ, আর ফারিয়া থাকছেন তার ভক্তের চরিত্রে।

নুসরাত ফারিয়া বললেন, টানা কাজটা শেষ করেছি। আনন্দ লাগছে। প্রায় তিন সপ্তাহ পর ঢাকায় ফিরেছি। এটাও বড় আনন্দ। আর আরেকটা খবর হলো, সিনেমাটি হিন্দি সংস্করণে ভারতে মুক্তি পাবে।

পরিচালক অংশুমান প্রত্যুষ বলেছেন, ভক্ত ও রকস্টারের গল্প এটি। কীভাবে দুজনের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, সেটিই দেখানো হবে। এখানে আছে প্রতিশোধের গল্প।

উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘শাহেনশাহ’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102