মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

দুই দিনেই ২৩ কোটি আয়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমা নিয়ে বিতর্ক কম হয়নি। সঞ্জয়লীলা বানসালি পরিচালিত সিনেমাটি এরই মধ্যে দুর্দান্ত সূচনা করেছে।  নারীকেন্দ্রিক এ সিনেমা মুক্তির প্রথম দিনেই করেছে বাজিমাত। দর্শকরা গাঙ্গুরূপী আলিয়ার জয়গান গাইছেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মুক্তির প্রথম দিন সাড়ে ১০ কোটি রুপি আয় করে গাঙ্গুবাই। এরপর দ্বিতীয় দিনে আয় আরও বেড়ে গেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সিনেমাটি আয় করেছে প্রায় ১৩ কোটি রুপি। ফলে দুই দিনেই এর আয় ছাড়িয়েছে ২৩ কোটি রুপি।

এ সিনেমার প্রচারে কোনো কমতি রাখেননি আলিয়া। পশ্চিমবঙ্গ, দিল্লি, মুম্বাইসহ নানা শহরে ঘুরে ঘুরে সিনেমা দেখার আবেদন করেছেন ভক্তদের। কলকাতা সফরে জলভরা সন্দেশে মিষ্টি মুখ করেছিলেন আলিয়া। সিনেমা মুক্তির আগে সেই সফরে তার চেহারায় চিন্তার ছাপ ছিল। কারণ তিনি জানতেন, তার অভিনয় দক্ষতার ওপরই নির্ভর করছে সিনেমাটির বাণিজ্যিক লাভের অংক। 
বক্স অফিস বিশ্লেষকরা ধারণা করছেন, সপ্তাহ শেষে সিনেমাটি সহজেই ৪০ কোটির বেশি আয় করে ফেলবে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102