মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

কী ভাবে নিজের ত্বকের যত্ন নেন আলিয়া ভট্ট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৫৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বলিউডের প্রথম সারির সুন্দরীদের কথা তুললেই উঠে আসে আলিয়া ভট্টের নাম। অথচ তার সাজে বেশি মেকআপের উপস্থিতি দেখা যায় না। তাই আলিয়ার রূপের রহস্য নিয়ে আলোচনাও হয় বেশি।

কী ভাবে নিজের রূপের যত্ন নেন আলিয়া? রূপচর্চার জন্য কী কী করেন তিনি?

হাতে সামান্য সময় থাকলেই নিজের মতো করে ফেসপ্যাক বানিয়ে ফেলেন আলিয়া। মূলত মধু আর পেঁপে দিয়েই প্যাক বানান। সেই ফেসপ্যাক দিয়েই মুখ পরিষ্কার করেন।

চোখের যত্নও বিশেষ ভাবে নেন তিনি। চোখের তলায় যাতে ফোলা ভাব না দেখা দেয়, তাই নিয়মিত চোখের তলার একটি ক্রিম ব্যবহার করেন তিনি।

হঠাৎ যদি কোথাও যেতে হয়, তখন বাজার থেকে কেনা শিট মাস্ক ব্যবহার করেন। কয়েক দিন বাইরে ঘুরে ঘুরে কাজ করতে হলেও সেটিই হয় আলিয়ার সঙ্গী। তাতে কম সময়ে ত্বকের খানিকটা যত্ন নেয়া যায়। অল্প সময়ে তরতাজা দেখায় ত্বক। পাশাপাশি, নিজের ত্বক নিয়মিত ময়শ্চারাইজও করেন আলিয়া। ত্বকের জেল্লা বাড়ে তাতে।

আলিয়া কি সত্যিই মেকআপ ব্যবহার করেন না?

তা মোটেই নয়। মাঝেমধ্যে অবশ্যই রূপটান পছন্দ করেন অভিনেত্রী। কিন্তু তা অতি হালকা। তবে মেকআপ বাদ দিলেও যেটি একেবারেই কখনও বাদ দেন না, তা হল মুখের মাসাজ। নিজের একটি ফেস মাসাজ রোলার আছে। তা দিয়ে নিয়মিত মাসাজ করেন ত্বক। আর তারই গুণে বুঝি নিশ্চিন্তে বিনা মেকআপে দিব্যি যখন তখন ঘুরে বেড়াতে পারেন বলি-নায়িকা!

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102