বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জনে যা বললেন মাহি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছিলেন।  এর একটিতে দেখা যায়, অসুস্থ মাহির পাশে নামাজ পড়ছেন রাকিব। 

অন্য একটি ছবিতে শয্যাশায়ী মাহিকে ফুল দিচ্ছেন স্বামী। 

এতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, মা হচ্ছেন ঢাকাই সিনেমার নায়িকা।

সেই গুঞ্জনের ডালপালা ছড়াতে থাকে মাহির পরের স্ট্যাটাসে। যেখানে তিনি লেখেন— ‘এখনও আমি সেই স্পর্শটা অনুভব করতে পারছি। আমি দেখতে পাচ্ছি তুমি ঘুমিয়ে আছ।’

এই স্ট্যাটাসের পর অনেকে ধরে নেন ঘটনা সত্যি— মাহি অন্তঃসত্ত্বা। তবে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। 

এ বিষয়ে মাহি বলেন, মা হওয়ার যে খবর ছড়িয়েছে তা পুরোটাই গুজব। অসুস্থতার জন্য হাসপাতালে গিয়েছিলাম। আমার ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে। হাসপাতাল থেকে বাসায় ফিরেছি, ভালো আছি আমি।

চলতি বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। 

জানা গেছে, গত ২৭ ডিসেম্বর থেকে ‘বুবুজান’ সিনেমার শুটিং করছেন মাহি। এ সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি। এতে আরও অভিনয় করছেন শান্ত খান, নিশাত সালওয়া, শিবা শানু প্রমুখ। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি।

‘কাগজের বউ’ সিনেমায় নায়ক ইমনের বিপরীতে অভিনয়ের কথা ছিল মাহির। ওমরাহ পালনের পর দেশে ফিরে সেই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102