বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসনকে বিদ্রুপ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: ফিলিস্তিনের মুক্তিকামী সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আর এ কারণে প্রায় প্রতিদিনই আহত বা নিহত হচ্ছে দেশটির জনগণ। 

ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনের নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে নতুন বছরের শুরুতেই। বছরের প্রথমদিন গাজা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। ফিলিস্তিনের মানুষদের দাবি, কোনো কারণ ছাড়াই ইসরাইল এমন কাণ্ড ঘটিয়েছে। তবে দেশটির মানুষরা জানিয়েছে ইসরাইলের এমন আগ্রাসী আচরণেও তারা ভীত না। লক্ষ্য অর্জন না হওয়া পর্য়ন্ত তারা স্বাধীনতার আন্দোলন চালিয়ে যাবে। 

এবার ফিলিস্তিনের মানুষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় হ্যারি পটার চলচ্চিত্রের হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তিনি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেছেন। ছবিটি হলো স্বাধীনতার জন্য আন্দোলন করা ফিলিস্তিনিদের। ছবিটির নিচে তিনি সারা আহমেদের বিখ্যাত একটি কবিতাও জুড়ে দিয়েছেন। কবিতাটি স্বাধীনতাকামী মানুষদের নিয়ে লেখা। 

তবে এমা ওয়াটসনের এই পোস্টটি ভালোভাবে নেয়নি ইসরাইল। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তার সমালোচনায় ভরে ফেলে ইসরাইলিরা। এর মধ্যে রয়েছে জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত গিলাড এরদান। এমার সমালোচনা করে তিনি বলেন, সিনেমার গল্প বাস্তবে কাজে দেয় না। যদি দিত তাহলে যাদুর মাধ্যমে পৃথিবী থেকে  সব খারাপ কাজ দূর করা যেত। 

সূত্র : ভোগ

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102