শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

দেশকে জয় উপহার দিতে লড়বো : এবাদত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ২৫৬ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুই টেস্টে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ দল।

প্রথম ইনিংসে ১৩০ রানের লিড নেওয়ার পর দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলেছেন বাংলাদেশের বোলাররা। ১৭ রানের লিড নিতেই কিউইরা হারিয়েছে ৫ উইকেট। একাই ৪ উইকেট শিকার করে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন পেস বোলার এবাদত হোসেন। 

নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় এবাদত বলেন, দেশে ও দেশের বাইরে দুই কন্ডিশনেই আমি খেলেছি। দেশে আমাদের উইকেট একটু ব্যাটিং সহায়ক থাকে, ফ্লাট থাকে। সেখানেও আমরা চেষ্টা করছি কিভাবে উইকেট বের করা যায়। 

তিনি আরও বলেন, বিদেশের মাটিতে প্রথম দিন, প্রথম দুই ঘন্টা সাহায্য থাকে। তারপর কিছুটা ফ্লাট হয়ে যায়। আমরা এখনো শিখছি কিভাবে দুই জায়গায় বল করা যায়। বল পুরোনো হলে কিভাবে রিভার্স করা যায়। আমরা এখনো শিখছি। আমরা চেষ্টা করব আগামীকাল দেশকে জয় উপহার দিতে। 

জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের ১১তম টেস্ট খেলতে নামা এবাদত আরও বলেন, আমরা চেষ্টা করছি। আমাদের সতীর্থরা ও সাপোর্ট স্টাফটা সবাই খুব সাহায্য করেছে। নিউজিল্যান্ডে আমাদের আগের ম্যাচগুলোতে এতো ভালো করতে পারিনি। এই দলটাই চাচ্ছে নতুন কিছু দিতে, নতুনভাবে দেশের প্রতিনিধিত্ব করতে, দেশের জন্য ভালো কিছু করতে। কিন্তু কাউকে না কাউকে তো ভালো কিছু দিতেই হবে। এই দলের চেষ্টাই এটা যে বিদেশের মাটিতে জেতা শুরু করব।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102