সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

প্রিয়াঙ্কা-নিকের বছর শুরু প্রমোদতরীতে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৩৪৭ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: তারকারা কতো কিছু করে নববর্ষকে উদযাপন করেন। অনেকে পার্টি করেন, অনেকে ঘুরতে যান দূরের গন্তব্যে। ঘরোয়াভাবে নানা আয়োজন করেন কেউ কেউ।

ইংরেজি বছর ২০২২-কে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী মার্কিন সঙ্গীত তারকা নিক জোনাস দম্পতিও।

ইংরেজি বছরের প্রথম দিনে একটি প্রমোদতরীতে তারা কাটিয়েছেন বেশ জমকালোভাবে। ইনস্টাগ্রামে এ উদযাপনের ছবিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।

ছবিতে এ তারকা জুটিকে বেশ উৎফুল্ল দেখা গেছে। প্রমোদতরীতে হাস্যোজ্জল একটি ছবিও শেয়ার দিয়েছেন প্রিয়াঙ্কা। সেইসঙ্গে সূর্যাস্তের একটি ছবিও দিয়েছেন তিনি।

সব মিলিয়ে প্রিয়াঙ্কা ও নিক যে ভালো আছেন, এ উদযাপন তারই ইঙ্গিত বহন করছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102