শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

কাবাডিতে ছেলেদের ফাইনালে মৌলভীবাজার, মেয়েদের ঝিনাইদহ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে মৌলভীবাজার ও মেয়েদের বিভাগের ফাইনালে উঠেছে ঝিনাইদহ।

শনিবার পল্টন ময়দানে ছেলেদের প্রথম সেমিফাইনালে মৌলভীবাজার ৩৪-২৮ পয়েন্টে হারিয়েছে কুমিল্লাকে। মেয়েদের প্রথম সেমিফাইনালে ঝিনাইদহ ৩৯-২৭ পয়েন্টে হারিয়েছে দিনাজপুরকে।

সকালে পল্টন ময়দানে অনুষ্ঠিত মেয়েদের কোয়ার্টার ফাইনালে দিনাজপুর ৩৮-৩৩ পয়েন্টে ময়মনসিংহ জেলাকে, বরিশাল ৫১-১৮ পয়েন্টে ব্রাহ্মণবাড়িয়াকে, ঝিনাইদহ জেলা ২৭-২২ পয়েন্টে ফরিদপুর জেলাকে হারিয়েছে। আরেক ম্যাচে বগুড়ার বিপক্ষে নড়াইলের জয় ৪৫-৭ পয়েন্টে।

ছেলেদের কোয়ার্টার ফাইনালে মৌলভীবাজার ৫৩-২৫ পয়েন্টে রংপুর জেলাকে, গোপালগঞ্জ ৩৮-৩৬ পয়েন্টে বগুড়াকে, কুমিল্লা ২১-১১ পয়েন্টে যশোরকে, চট্টগ্রাম ৩৩-২১ পয়েন্টে কিশোরগঞ্জ জেলা দলকে হারিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত অন্য দুই সেমিফাইনালের খেলা চলছিল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102