সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

ছাড়পত্র পেলো শাকিব-পূজার ‘গলুই’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেলো শাকিব খান ও পূজা চেরি জুটির ‘গলুই’ সিনেমা। এমনটাই জানিয়েছেন ছবিটির পরিচালক এস এ হক অলিক। 

নির্মাতা বলেন, ‘আলহামদুলিল্লাহ। আনকাট ছাড়পত্র পেলাম। বোর্ডের সম্মানিত সদস্যদের প্রশংসায় ভাসলাম। কৃতজ্ঞতা জানাই টিমের সকল শিল্পী-কুশলীদের প্রতি। বিশেষ কৃতজ্ঞতা প্রযোজক খোরশেদ আলম খসরু ভাইয়ের প্রতি, স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করতে দেয়ার জন্য।’

এখন নির্মাতা-প্রযোজক প্রস্তুতি নিচ্ছেন ছবিটি দেশ-বিদেশে একসঙ্গে মুক্তির জন্য। এখনও মুক্তির তারিখ ঠিক না হলেও নির্মাতার ইচ্ছে বিশেষ কোনও দিন বা উৎসবে ছবিটি মুক্তি দেওয়ার। 

সরকারি অনুদানের এই চলচ্চিত্রটিতে শাকিব-পূজা ছাড়া আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।

ছবিটির সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু জানান, নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে ‘গলুই’। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে মানুষের জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102