শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

বিপর্যয় সামাল দিয়ে নাইমের সেঞ্চুরি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ‘পুরোনো চাল ভাতে বাড়ে’- বহুল প্রচলিত প্রবচন। শুধু প্রবাদ নয়। বাস্তবে এর সত্যতাও খুঁজে পাওয়া যায় অনেক। রোববার (১৯ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ জানা সত্যের দেখা মিললো আবারও। এদিন বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে চরম বিপদে শক্ত হাতে হাল ধরলেন উত্তরাঞ্চলের অভিজ্ঞ যোদ্ধা নাইম ইসলাম।

রোববার শীতের সকালে শিশির ভেজা উইকেটে ৭ রানে ২ ওপেনার তানজিদ তামিম (০) ও পারভেজ হোসেন ইমনের (০) বিদায়ের পর মাত্র ২৪ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল উত্তরাঞ্চল। সেই ঘোর বিপদে ত্রাণকর্তার ভূমিকায় জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাইম ইসলাম।

প্রথমে অধিনায়ক মার্শাল আইয়ুব ও পরে তরুণ মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে দুটি কার্যকরী জুটি গড়েছেন নাইম। আর তাতেই সংকট কাটিয়ে বড় স্কোরের পথে উত্তরাঞ্চল। দিন শেষে মার্শাল আইয়ুবের দলের সংগ্রহ ৪ উইকেটে ২৪৬ রান।

দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন রানের খাতা খুলতে পারেননি। তিন নম্বরে নেমে ১৫ রানে আউট হন আরেক অভিজ্ঞ টপঅর্ডার জুনায়েদ সিদ্দিকী। এরপর মার্শাল ও নাইম চতুর্থ উইকেটে ৯০ রানের জুটি গড়লে শুরুর বিপর্যয় কেটে যায়। মার্শাল ৪৭ রানে ফিরলেও নাইম একদিক আগলে রাখেন।

পঞ্চম উইকেটে মাহিদুল অঙ্কনকে সঙ্গে নিয়ে ১৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে আরও এগিয়ে দেন নাইম। এ অভিজ্ঞ ব্যাটার ২৯৭ বলে ১২৬ রানে অপরাজিত। আর উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল দ্বিতীয় দিন খেলতে নামবেন ১৩৪ বলে ৫৩ রান নিয়ে।

বিসিবি উত্তরাঞ্চল: ২৪৬/৪ (৯২ ওভার; তানজিদ তামিম ০, পারভেজ হোসেন ইমন ০, জুনায়েদ সিদ্দিকী ১৫, নাইম ইসলাম ১২৬*, মার্শাল আইয়ুব ৪৭, মাহিদুল ইসলাম অঙ্কন ৫৩*; নাহিদুল ২/৩১, নাসুম ১/৭২, মেহেদি হাসান ১/৪৭)

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102