সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

মাহি আউট, পরীমনি ইন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ‘কাগজের বউ’ শিরোনামে ওয়েব ফিল্মে অভিনয় করার কথা ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির। কিন্তু শারীরিক অসুস্থতা দেখিয়ে ছবিটি থেকে সরে যান তিনি। অবশেষে মাহির পরিবর্তে ছবিতে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। 

চয়নিকা চৌধুরীর পরিচালনায় এর শুটিং শুরু হয়েছে শুক্রবার (১৭ ডিসেম্বর) থেকে। মাহির পরিবর্তে ‘কাগজের বউ’ ওয়েব ফিল্মে নায়িকা হয়েছেন পরীমনি। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা নিজেই। শুটিং সেটে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

চয়নিকা চৌধুরী জানান, ‘পরীমনি চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন। সেখান থেকে সোজা শুটিং স্পটে হাজির হন। এই জন্য আগের যে শুটিং করা জন্য জায়গা ছিল তা পরির্বতন করা হয়েছে। ঢাকার কাছে এই সিনেমার শুটিং করা হচ্ছে। এই সিনেমায় ইমন ও পরীমনি ছাড়াও আরও অভিনয় করছেন অভিনেতা ডি এ তায়েব, আবুল হায়াত প্রমুখ।

এর আগে চয়নিকা চৌধুরী নির্মিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’তে দেখা গেছে পরীমনিকে। সেখানে পরীমনির নায়ক হিসেবে ছিলেন অভিনেতা সিয়াম। সিনেমাটি গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102