শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

টাইগারদের নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২৫৪ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৯ ডিসেম্বর নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে গণ্য করা প্রথম টেস্ট তৌরাঙ্গায় শুরু হবে আগামী ১ জানুয়ারি। আর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ক্রাইস্টচার্চে শুরু হবে আগামী ৯ জানুয়ারি। 

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে শনিবার ১৮ সদস্যদের দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজের দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, এবাদোত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাইম শেখ। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102