বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

যুক্তরাজ্যে দুজনের করোনার ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্ট শনাক্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: এবার যুক্তরাজ্যে শনাক্ত হলো করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট। স্থানীয় সময় শুক্রবার দেশটি নিশ্চিত করেছে, দক্ষিণ আফ্রিকা ভ্রমণের সঙ্গে সম্পর্কিত দুজনের দেহে করোনার এই ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে।

এর আগে এ ভ্যারিয়েন্ট থেকে বাঁচতে দেশটি আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় ছয় দেশকে লাল তালিকাভুক্ত করে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত বিশ্বের কমপক্ষে চার দেশে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করে বলেছেন, গত রাতের শেষ দিকে আমার সঙ্গে ‘ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি’ যোগাযোগ করে। আমাকে জানানো হয় যে, দেশে অন্তত দুজনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন চেমসফোর্ডে এবং অন্যজন নটিংহামে। আমরা তাৎক্ষণিকভাবে ওই দুজনকে আইসোলেশনে পাঠিয়েছি এবং কন্ট্রাক্ট ট্রেসিং অব্যাহত রয়েছে।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর জানতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নতুন ভ্যারিয়েন্টটি দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, বেলজিয়াম, হংকং এবং ইসরায়েলেও পাওয়া গেছে।

এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশ আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102