শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ড্রয়ের দিকে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক:বড় কোনো অঘটন না ঘটলে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট ড্রয়ের দিকে যাচ্ছে। কারণ এই ম্যাচের চতুর্থদিন এরই মধ্যে শেষ হয়েছে, যদিও এখনো শ্রীলঙ্কার প্রথম ইনংস শেষ হয়নি।শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের ডাবল ও ধনাঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরিতে ৩ উইকেটে ৫১২ রান করেছে শ্রীলঙ্কা। তারা এখনো ২৯ রানে পিছিয়ে আছে। করুনারত্নে ২৩৪ ও ধনাঞ্জয়া ১৫৪ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩২২ রানের জুটি গড়েছেন তারা। বাংলাদেশের বিপক্ষে যেকোন উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি শ্রীলঙ্কার।এদিনে বল হাতে কোনো উইকেটই শিকার করতে পারেননি বাংলাদেশের বোলাররা।তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার রান ছিল ৩ উইকেটে ২২৯। করুনারত্নে ৮৫ ও ধনাঞ্জয়া ডি সিলভা ২৬ রানে অপরাজিত ছিলেন।এর আগে নাজমুল হোসেন শান্তর ১৬৩ ও অধিনায়ক মুমিনুল হকের ১২৭ রানের সুবাদে সাত উইকেটে ৫৪১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল সফরকারী বাংলাদেশ।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ প্রথম ইনিংস: ১৭৩ ওভারে ৫৪১/৭ (ডি.) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮*, লিটন ৫০, মিরাজ ৩, তাইজুল ২, তাসকিন ৬*; বিশ্ব ৪/৯৬)।শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৪৯ ওভারে ৫১২/৩ (করুণারত্নে ২৩৪*, থিরিমানে ৫৮, ফার্নান্দো ২০, ম্যাথিউস ২, ধনঞ্জয়া ১৫৪*; তাসকিন ১/৯০, মারাজ ১/১২৩, তাইজুল ১/১৩৬)।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102