মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

প্রীতি জিনতাকে চিনতে না পেরে ক্ষমা চাইলেন সঞ্জয়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে বিমানে দেখা হয়েছে প্রবীণ অভিনেতা সঞ্জয় খানের। তিনি প্রীতির সঙ্গে কথাও বলেছেন। তবে তাকে চিনতে পারেননি। আর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ক্ষমাও চেয়েছেন প্রবীণ এ অভিনেতা সঞ্জয় খান।

আনন্দাবাজার পত্রিকা জানিয়েছে, দুবাইগামী একটি বিমানে প্রীতির সঙ্গে দেখা হয় সঞ্জয়ের। প্রবীণ অভিনেতার মেয়ে তার সঙ্গে প্রীতির আলাপও করিয়ে দেন। কিন্তু বলিউড নায়িকাকে চিনতে না পারায় টুইটারে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন তিনি। 

সেখানে তিনি লেখেন, ‘প্রিয় প্রীতি, একজন ভদ্র লোক হিসেবে আমার আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ দুবাইয়ের বিমানে যখন আমার মেয়ে সিমন আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আমি আপনাকে চিনতে পারিনি।’ এর পরেই তাকে চিনতে না পারার কারণ আরও পরিষ্কার করে লেখেন, ‘এক বার যদি আপনার জিনতা পদবিটা বলা হত, তা হলেই আমার মনে পড়ে যেত। কারণ আপনার প্রচুর ছবি আমি দেখেছি।’

সঞ্জয় ক্ষমা চাইলেও এখন পর্যন্ত প্রীতির দিক থেকে কোনো উত্তর আসেনি।  সম্প্রতি জমজ সন্তান জন্ম দিয়ে খবরের শিরোনামে আসেন এ অভিনেত্রী। ‘কাল হো না হো’-র নয়না সারোগেসির মাধ্যমে দুই সন্তানের জন্ম দেন।  বলিউড পাড়ায় খবর রয়েছে খুব তাড়াতাড়ি অভিনয়েও ফিরবেন। সব মিলিয়ে প্রীতির ব্যস্ততা তুঙ্গে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102