শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

ভাইরাসে আক্রান্ত আমির, খেলা হবে না টি-টেন লিগে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। যার ফলে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া আবুধাবি টি-টেন লিগে খেলতে পারবেন না এ তারকা পেসার।

টি-টেন লিগের পঞ্চম আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলার কথা ছিল আমিরের। তবে তিনি এখন সুস্থতার পথেই আছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যমে আমির জানিয়েছেন, গত ৮ নভেম্বর করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন তিনি। বর্তমানে নিজের রুমেই আইসোলেশনে সময় কাটছে তার।

আগামী শনি অথবা রোববার করাচিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমিরের। সেখান থেকে দুবাই গিয়ে লংকান প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুতি নেবেন তিনি।

ক্রিকেটপাকিস্তানডটকমকে আমির বলেছেন, ‘গত কয়েকদিন ধরে লাহোরের আবহাওয়া খুব একটা ভালো নয়। তাই আমি আমার স্বাস্থ্যের বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। আমার পরিবারের বাকি সবাই ভালো আছে।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102