শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

প্রথম উইকেট হারালো নিউজিল্যান্ড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩৯৬ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: দলীয় ২৮ রানে কিউই ওপেনার ডেরিল মিচেলকে সাজঘরে ফিরিয়েছেন অস্ট্রেলিয়ার বোলার জস হ্যাজলউড। মিচেল ৮ বলে ১১ রান করে আউট হয়ে যান।

তার জায়গায় ব্যাট করতে নামেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি ওপেনার মার্টি গাপটিলকে সঙ্গ দেবেন।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হয়।

অস্ট্রেলিয়ার যে দলটি সেমিতে পাকিস্তানের বিপক্ষে খেলেছে, সেই একই দল নিয়ে তারা ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে।

কিউই অধিনায়ক উইলিয়ামসন জানিয়েছেন, টস জিতলে তিনিও বোলিংয়ের সিদ্ধান্ত নিতেন।

অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জোশ হ্যাজেলউড।

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সেফার্ট (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102