রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

বিটিভিতে দর্শক হাসাবেন অপু বিশ্বাস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৪৭১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন। তাকে দেখা যাচ্ছে অনেক পণ্যের প্রচারণাতেও। তার ভিড়ে সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের একটি কমেডি অনুষ্ঠানে অংশ নিলেন তিনি।

‘রঙ্গ ক্লাব’ নামের এ কমেডি ম্যাগাজিনে শিগগিরই তার দেখা পাবেন দর্শক। জানা গেছে, কিছুদনি আগেই মনিরুল হাসানের প্রযোজনায় সম্প্রতি এ ম্যাগাজিনটির শুটিং সম্পন্ন হয়েছে। বিটিভির নিজস্ব অডিটরিয়ামেই হয়েছে শুটিং।

এ অনুষ্ঠানে আড্ডার ছলে অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবনের অনেক বিষয়ই উঠে আসবে বলে জানান মনিরুল হাসান।

এতে পারফরম করা প্রসঙ্গে অপু বলেন, ‘আমি টেলিভিশন অনুষ্ঠানে সচরাচর কাজ করি না। কিন্তু এ অনুষ্ঠানটির পরিকল্পনা ভালো লাগায় কাজ করেছি। বিটিভির প্রতিও তো দুর্বলতা আছে। বিটিভি দেখে দেখেই আমরা বড় হয়েছি। আশা করছি দর্শকের ভালো লাগবে অনুষ্ঠানটি।’

এদিকে অপু বিশ্বাস ব্যস্ত আছেন বেশ কিছু সিনেমা নিয়ে। বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’ নামের একটি সরকারি অনুদানের সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এছাড়া সোলায়মান হোসেন লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতি বন্ধন’ নামের আরেকটি নতুন সিনেমার কাজ হাতে রয়েছে তার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102