মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

ব্যর্থতা নিয়ে দেশে ফিরলো টাইগাররা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪৯০ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফামেন্সের ছিটেফোঁটাও দেখাতে পারেননি মাহমুদউল্লাহর দল। বিশ্বকাপের মূল পর্বের সব গুলো ম্যাচই হেরেছে বাংলাদেশ। এই ব্যর্থতা নিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে এসেছে বাংলাদেশ দল। দুই ভাগে বিভক্ত হয়ে দেশে ফিরছেন ১০ জন ক্রিকেটার। যার একটি বহর ইতোমধ্যে ঢাকায় পা রেখেছেন। 

বাংলাদেশ সময় বিকাল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ক্রিকেটারদের বহনকারী বিমানটি। তবে দলের ক্রিকেটারদের সঙ্গে দেশে ফেরেননি ওপেনার লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ। এই ক্রিকেটাররা আরব আমিরাতে কিছুদিন ছুটি কাটিয়ে দেশে ফিরবেন আগামী ১১ নভেম্বর। 

৪ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করেন টাইগাররা এবং শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে অলআউট হন মাত্র ৭৩ রানে। অর্থাৎ শুরু থেকে শেষের দিকে তাকালে, বাংলাদেশের পারফরম্যান্সের গ্রাফ কেবল নিম্নমুখী হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102