শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

অনেক সমীকরণের ম্যাচে কি জিতবে বাংলাদেশ?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৪৮৯ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল পর পর চার ম্যাচে হেরেছে। জয়ের থলি এখনো শূন্য। এ পরিস্থিতিতে আজ মাঠে নামছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এ ম্যাচে কি সান্ত্বনার জয় পাবে টাইগাররা?

আজকের ম্যাচের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ পর্ব শেষ হচ্ছে বাংলাদেশের। বিদায় নিশ্চিত হয়েছে আগেই। তবে কি এই ম্যাচ কেবলই আনুষ্ঠানিকতা?

তা কিন্তু নয়। ম্যাচটি অন্য এক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। কারণ ম্যাচটি জেতার ওপর নির্ভর করছে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা, না খেলা।

বর্তমানে বাংলাদেশ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ৯ নম্বরে রয়েছে। এই ম্যাচ জিতলে তারা ৭-এ উঠে আসবে। এতে আগামী বিশ্বকাপে খেলতে বাছাই পর্বে খেলতে হবে না টাইগারদের।

আর ম্যাচটি হেরে গেলে আগামী বিশ্বকাপেও একই পরিস্থিতিতে পড়তে হবে টাইগারদের। বাছাই পর্বে ছোট দলগুলোর সঙ্গে জিতে মূল পর্বে পৌঁছাতে হবে।

অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে নেস্তেনাবুধ করেছিল টাইগাররা। পাঁচটি টি-টোয়েন্টির চারটিতেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা। তবে প্রেক্ষাপট এখন ভিন্ন। বিশ্বকাপটা একেবারেই ভালো যায়নি টাইগারদের।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102