মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

বিশ্বকাপ মিশন শেষ সাকিবের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান চোটের কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের বাকি দুইটি ম্যাচে মাঠে নামছেন না তিনি।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে যেহেতু আর খেলা হচ্ছে না এ অলরাউন্ডারের, তাই কাল-পরশুই টিম হোটেল ছাড়বেন তিনি। আরব আমিরাত থেকে সাকিব সরাসরি চলে যাবেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। সাকিবের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার খবর নিশ্চিত করেছেন জাতীয় দলের বিশেষ সূত্র।

রোববার নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, সাকিবের চোট সেরে ওঠেনি। পরের দুই ম্যাচে কোনোভাবেই তার খেলার সম্ভাবনা নেই। আগামীকাল কিংবা পরশু ম্যাচের দিন সাকিব হোটেল ছাড়বেন। সেদিন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যাবেন তিনি।

গত শুক্রবার উইন্ডিজের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। এরপর চোট নিয়েই ব্যাটিং ও বোলিংয়ের  চালিয়ে যান তিনি। খেলা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম তাকে দুই দিন পর্যবেক্ষণে রাখে। তবে সাকিবের পর্যবেক্ষণের ফলাফল ভালো না আসায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন। চোটের কারণে বিশ্বকাপ থেকে সাকিবের ছিটকে পড়ার খবর আনুষ্ঠানিকভাবে অবহিত করবে আইসিসি ও  বিসিবি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102