মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শেষের দিকে চ্যালেঞ্জিং স্কোর শ্রীলঙ্কার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে শুরু থেকেই খোলসবন্দী ছিল শ্রীলঙ্কা। ইনিংসের ১৬তম ওভারে গিয়ে পূরণ হয় দলীয় শতরান। সেখান থেকে শেষ ৪ ওভারের ঝড়ে ১৪২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়ে ফেলেছে লঙ্কানরা।

তাদের সংগ্রহ আরও বড় হতে পারতো। ইনিংস সূচনা করতে নেমে ১৯ ওভার পর্যন্ত খেলেন তরুণ ওপেনার পাথুম নিসাঙ্কা। তার ব্যাট থেকে আসে ৭২ রানের ইনিংস। তবু লঙ্কানদের স্কোর আরও বেশি না হওয়ার কারণ মূলত দক্ষিণ আফ্রিকার বাঁহাতি চায়নাম্যান তাবরাইজ শামসি।

চার ওভারের স্পেলে মাত্র ১৭ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন শামসি। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন দুই পেসার এনরিখ নর্টজে এবং ডোয়াইন প্রিটোরিয়াস। চলতি বিশ্বকাপে দ্বিতীয় জয় পেতে দক্ষিণ আফ্রিকার সামনে এখন ১৪৩ রানের লক্ষ্য।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102