মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

৪৫ বছরেও আবেদনময়ী মল্লিকা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৪৮৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: পয়তাল্লিশ বসন্ত পার করেছেন। রূপ আর দৈহিক অবয়বে নেই তার কোনো ছাপ। তিনি যেনো এমন কোনো অমৃত পান করেছেন যে, বয়স থমকে আছে।

কথা হচ্ছিল বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতকে নিয়ে। গতকাল রোববার ছিল তার ৪৫তম জন্মদিন। এ উপলক্ষ্যে ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি।

ছবিগুলোর শারীরিক ভাষা ছিল অসাধারণ। ছবির সঙ্গে তিনি লিখেন, ‘বার্থ ডে গার্ল। ফিট এন্ড ফেবুউলাস।’ এসব ছবিতে মন্তব্য করে ভক্তরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

২০০৩ সালে ‘খোয়াইশ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রের রঙিন জগতে পদার্পণ করেন মল্লিকা। পরের বছর (২০০৪) ইমরান হাশিমির সঙ্গে তার চলচ্চিত্র ‘মার্ডার’ মুক্তি পায়। এ সিনেমা দিয়েই ব্যাপক পরিচিত পান মল্লিকা।

‘মার্ডারের’ কয়েকটি গান অসাধারণ জনপ্রিয়তা পায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মল্লিকাকে। সেইসঙ্গে বলিউডের ‘যৌন আবেদনময়ী’ অভিনেত্রীর তকমাটাও জুটে যায় তার।

কেমন আছেন মল্লিকা? বর্তমানে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বসবাস করছেন তিনি। কিন্তু সেখানে থেকেও ভুলে যাননি তার ভারতীয় শিকড়ের কথা। তাকে দেখা যায় শাড়ি পরতেও।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102