

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওমানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় পাপুয়া নিউগিনি (পিএনজি)।
রোববার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক ওমান।
শূন্যরানে দুই ওপেনারের উইকেট পতনের পর দলকে খেলায় ফেরান অধিনায়ক আসাদ ভালা ও চার্লস আমিনি। তৃতীয় উইকেটে তাদের ৮১ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি।
২ উইকেটে ৮১ রান করা দলটি এরপর চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়। শেষদিকে মাত্র ৪৮ রানের ব্যবধানে পিএনজি হারায় ৭ উইকেট।
পিএনজির হয়ে ৪৩ বলে চারটি চার ও ৩টি ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন অধিনায়ক আসাদ ভালা। ২৬ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৭ রান করে ফেরেন আমিনি।
আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে না পারায় ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রানে ইনিংস গুটায় পিএনজি।
ওমানের হয়ে ২০ রানে ৪ উইকেট নেন জিসান মাকসুদ। বিলাল খান ও খালিমুল্লাহ দুটি করে উইকেট ভাগাভাগি করেন।
পাপুয়া নিউগিনি: ২০ ওভারে ১২৯/৯ (আসাদ ভালা ৫৬, আমিনি ৩৭; জিসান মাকসুদ ৪/২০)।