রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

‘দিল্লি কা লাড্ডু’ নিয়ে আসছেন সাবরিনা বশির

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩০৩ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ে আধুনিক, ফোক এবং রক ধাঁচের শ্রুতিমধুর গানে কণ্ঠ দিয়ে পরিচিতি পেয়েছেন সাবরিনা বশির। শিগগিরই ‘দিল্লি কা লাড্ডু’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন দর্শকপ্রিয় এই কণ্ঠশিল্পী। গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন আহমেদ হুমায়ুন এবং সংগীত পরিচালনা করেছেন সিমন আহমেদ।

এ প্রসঙ্গে সাবরিনা বশির বলেন, ‘আমি শৈশব থেকেই গান চর্চা করি। গানের প্রতি ভালোবাসা থেকেই কণ্ঠশিল্পী হওয়া। সবসময় চেষ্টা করি শ্রোতাদের ভালো গান উপহার দেয়ার। গান দিয়েই শ্রোতাদের মনে সারা জীবন বেঁচে থাকতে চাই। আশা করছি, আমার অন্য সব গানের মতোই নতুন গানটি সবার ভালো লাগবে।’

সম্প্রতি গানটির ভিডিও চিত্রায়ন হয়েছে। গানটিতে মডেল হয়েছেন সাবরিনা বশির ও চিত্রনায়ক আশিক চৌধুরী। গানচিত্রটি নির্মাণ করেছেন মোহন ইসলাম। আসছে ৩০ অক্টোবর এই কণ্ঠশিল্পীর জন্মদিন উপলক্ষে ইউটিউবে গানচিত্রটি প্রকাশ পাবে।

প্রসঙ্গত, ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত থাকলেও ২০০৫ সাল থেকে অডিও গান গাওয়া শুরু করেন সাবরিনা বশির। এখন পর্যন্ত তার গাওয়া প্রকাশিত গানের সংখ্যা ৭০টিরও বেশি। কিছুদিন আগেই ইউটিউবে অবমুক্ত হয়েছে তার ‘জলে গিয়েছিলাম সই’ নামের ফোক গানচিত্র। এছাড়া শিগগিরই অবমুক্ত হবে আসিফ আকবরের সঙ্গে ‘মধুচোরা’ এবং ‘ফুলের কানে ভ্রমর এসে’ শিরোনামে গান দুটি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102