মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

জন্মদিনে যশকে ভালোবাসা জানিয়েছে নুসরাত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৪২৭ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: নুসরাত ও যশের সন্তান ঈশানকে নিয়ে চর্চা বরাবরের। তবে, লাইমলাইটে আছেন যশও। নুসরাতের সঙ্গে তার সম্পর্কের সমীরকণ ঠিক কী, সেটা জানতে উৎসাহ কিছু কম নয়। তবে আজ যশের জন্মদিনে ‘ছেলের বাবা’র জন্য বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী ও তৃণমূলের সাংসদ নুসরাত জাহান। নিজের ইনস্টা স্টোরিতে করলেন বিশেষ পোস্ট। 

ছেলে হওয়ার পর থেকেই নানা ইভেন্টে যশ আর নুসরতকে দেখা গিয়েছে একসঙ্গে। যশের নতুন ছবি ‘চিনে বাদাম’র মহরতেও একসাথে হাজির ছিলেন তারা। সেসময় নুসরাতকে সিঁদুর পরেও দেখা গিয়েছিল। তবে, কার নামে অভিনেত্রী কপালে সিঁদুর উঠিয়েছেন তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি। যদিও নাম প্রকাশ্যে অনিচ্ছুক নুসরাত ও যশের এক ঘনিষ্ঠ জানিয়েছেন, ২০২০-তেই নাকি বিয়ে করেছেন তারা!

যশের জন্মদিনে বিশেষ বার্তা দিলেন নুসরাত। যশের একটা ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে লিখলেন ‘হ্যাপি বার্থ ডে’। সেই পোস্টে যশকেও ট্যাগ করেছেন তিনি। তবে সব থেকে বেশি চোখে পড়েছে লাল হার্ট ইমোজি!

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102