বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

নিজেকে হারিয়ে খুঁজছে মুশফিক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৩ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতছে ২-৩ ব্যবধানে। তবে এই সিরিজে ব্যাট হাতে নিজের নামের পাশে সুবিচার করতে পারেনি মিস্টার ডিপেন্ডেবল খ্যাঁত মুশফিকুর রহিম। কিউদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুশফিকের ব্যাট হতে আসে মাত্র ৩৯ রান।

কিউদের বিপক্ষে এই রান করে হতাশ মুশফিকও। তাই সিরিজ শেষ হওয়ার পর যখন ক্রিকেটাররা ছুটি কাটাতে ব্যস্ত তখনও ব্যাটিং নিয়ে অনুশীলনে ব্যস্ত মুশি।

সোমবার সকালেই ৭ বোলার নিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির মুশফিক। প্রথমে এসেই ২০ মিনিট দৌড়ালেন। তারপর হোম অব ক্রিকেটের সেন্ট্রাল উইকেটে ব্যাটিং অনুশীলন করলেন। তাকে বোলিং করছেন ৫ জন ফাস্ট বোলার ও ২ জন স্পিনার বোলার।

আসন্ন আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপে যাতে নিজেকে মেলে ধরতে পারে এর জন্য দীর্ঘক্ষন ব্যাটিং করেন তিনি। এছাড়া  মুশফিক নিজের হারনো ছন্দ ফিরে পেতে আগামী ৩০ সেপ্টেম্বর ও ২ অক্টোবর চট্টগ্রামে হাই-পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে ‘এ’ দলের হয়ে দুটি ওয়ানডে ম্যাচ খেলবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102