বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

বিশ্বকাপের জন্য কতটা তৈরি সোহান?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩২ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে অত্যন্ত মন্থর গতি আর নিচু বাউন্সি পিচে খেলে ওমান আর সংযুক্ত আরব আমিরাতে যাবেন। বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের সাথে সিরিজ দুটি আসলে কতটা সহায়ক ভূমিকা রেখেছে? আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নুরুল হাসান সোহান কতটা তৈরি?

বিশ্বকাপ তার ক্যারিয়ারের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান জবাব দিলেন এভাবে, ‘শুধু বিশ্বকাপ না, আমার কাছে বাংলাদেশের হয়ে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। যারা বাংলাদেশ দলের হয়ে খেলে, সবার জন্যই এটা গুরুত্বের। আর যে কোনো দলের বিপক্ষেই বাংলাদেশের হয়ে খেলা একটা গর্বের ব্যাপার।’

সোহানের মূল্যায়ন, ‘বাংলাদেশ শেষ তিনটা সিরিজ (জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের সাথে) খুব ভালো খেলেছে। দলের সবাই আমরা এটাই বিশ্বাস করছি যে, যে কোনো বড় দলের বিপক্ষে আমরা জিততে পারি। এই উদ্যম আর আত্মবিশ্বাসটা আমাদের বিশ্বকাপে অনেক সাহায্য করবে।’

নিজের ব্যাটিং অর্ডার নিয়ে কাজ করা নিয়েও কথা বলেছেন সোহান। তার পরিষ্কার অনুভব ও উপলব্ধি, ‘সব থেকে বড় হলো আমার দায়িত্ব কতটুকু পালন করতে পারছি। যে কোনো সময় ব্যর্থ হতেই পারি, কিন্তু তা নিয়ে না ভেবে প্রতিটা ম্যাচে শিক্ষা থাকে যে এই জায়গা থেকে আমি কিভাবে নিজেকে তুলে আনতে পারব।’

উইকেটরক্ষক এই ব্যাটসম্যান যোগ করেন, ‘আমার কাছে ব্যাটসম্যান হিসেবে ৫০ বা ১০০ করেও যদি দল হারে, তার থেকে পরিস্থিতি যা থাকে সেখানে চাহিদা মতো ১০-২০ রানও অনেক গুরুত্বপূর্ণ। আমার লক্ষ্য সেটাই থাকে যেন যে পজিশনেই খেলি, দলের জয়ে ভূমিকা রাখতে পারি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের কন্ডিশন নিয়ে তেমন মাথাব্যথা নেই সোহানের। তার সহজ কথা, ‘সব জায়গার কন্ডিশন কখনই এক হয় না। হওয়ার কথাও না। একেক জায়গার কন্ডিশন একেক রকম থাকবেই। তবে মনে হয় বাংলাদেশ আর আরব আমিরাতের কন্ডিশন অনেকটাই একরকম। যেহেতু আমরা আগে যাচ্ছি, এটা অনেক সাহায্য করবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102