শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

সন্তানের বাবা নিয়ে মুখ খুললেন নুসরাত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: নুসরাত জাহানের সন্তানের বাবা কে? টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসার পর থেকেই জল্পনা চলছে এই নিয়ে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনরা নানা সময়ে, নানাভাবে নুসরাতকে বারবার এই প্রশ্ন করছিলেন। শেষমেশ সব গোপনীয়তার অবসান ঘটিয়ে ছেলে ইশানের বাবার কে তা নিয়ে মুখ খুললেন নুসরাত।

স্থানীয় সময় বুধবার বিকেলে কলকাতায় একটি বিউটি স্যালোঁর উদ্বোধন করতে গিয়েছিলেন নুসরাত। মা হওয়ার পর এই প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। 

সেখানে সাংবাদিকরা তাকে তার সন্তানের পিতৃ পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করেন। এই প্রশ্ন এড়িয়ে যাননি নুসরাত। বরং হেসে উত্তর দিয়েছেন,  সন্তানের বাবা সবই জানেন। একজন নারীকে এরকম প্রশ্ন করা মানে তাকে অপমান করা!

অবশ্য ইঙ্গিতে যশ দাশগুপ্তের নামও সামনে এনেছেন নুসরাত। তিনি জানান, যশকে সঙ্গে নিয়ে অভিভাবকত্ব দারুণ কাটছে। মাতৃত্ব উপভোগ করছি। বাবা যখন চাইবে, তখনই সবার সামনে আনা হবে সন্তানকে।

এদিকে, ছেলের মা হওয়ার পরও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করছেন নুসরাত। কিন্তু ছেলে ঈশানের কোনো ছবি সামনে আনেননি তিনি। তবে মা হওয়ার পর তার নতুন জীবন কেমন যাচ্ছে, তা নিয়েই বিভিন্ন পোস্ট করছেন নুসরাত।

নুসরাত জাহান অন্তঃসত্ত্বা হওয়ার পরই গুঞ্জন শোনা যাচ্ছিল অভিনেতা যশ দাশগুপ্তের সন্তানের মা হতে যাচ্ছেন তিনি। তবে সন্তানের বাবা কে, তা নিয়ে প্রথম থেকেই মুখে কুলুপ এঁটেছেন নুসরাত-যশ দুজনই। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও বিষয়টি আড়ালেই রেখেছেন। গুঞ্জন শোনা যাচ্ছে, নুসরাত ছেলের নামের মধ্যে দিয়েই সন্তানের বাবার পরিচয় জানিয়ে দিয়েছেন! বুধবার নতুন করে সেই গুঞ্জনের আগুনে আরেকটু ঘি ঢাললেন নুসরাত।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102