শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

বলিউডের সিনেমা ফিরিয়ে দিলেন মিম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮২ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: দেশের অনেক শিল্পী-ই ইচ্ছা পোষণ করেন দেশ পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার। এবার সেই সুযোগ পেয়েও হাতছাড়া করলেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বলিউড থেকে সিনেমা করার প্রস্তাব আসলে মিম তা ফিরিয়ে দেন।

জানা যায়, গেল ঈদের কিছুদিন আগে বলিউডের ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’ সিনেমাখ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজের পক্ষে একটি মেইল পান মিম। সেই মেইলে ‘খুফিয়া’ নামে বলিউডের নতুন একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান তিনি। শুরুতে বিশ্বাস না করলেও পরে জানতে পারেন ঘটনা সত্যি। কিন্তু গল্প পড়ার পর প্রস্তাব নাকচ করে দেন মিম। 

এ বিষয়ে বিদ্যা সিনহা মিম গণমাধ্যমকে বলেন, ‘সেক্রেড গেমস, দেব ডি, ছপাকখ্যাত কাস্টিং ডিরেক্টর গৌতম কিষান চন্দানির সহযোগী কাস্টিং ডিরেক্টর সোফিয়া খান আমার সঙ্গে কথা বলেন। আমার চরিত্রটি সম্পর্কে বিস্তারিত জানান। গল্পটি পড়ার পর দেখি, এটা পলিটিক্যাল জনরার গল্প। গল্পে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। বাংলাদেশের রাজনীতি এবং আরও কিছু বিষয়ে সঠিকভাবে না জেনে গল্পটি তৈরি করা হয়েছে। সবকিছু ভেবে মনে হয়েছে, এ ধরনের ভুল উপস্থাপনের কোনো কিছুতে আমার যুক্ত হওয়াটা ঠিক হবে না। আমার পরিচিত কয়েকজনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করলে তাঁরাও একই মত দেন। এরপর বিনয়ের সঙ্গে আমি তাঁদের না করে দিই।’

বিশাল ভরদ্বাজকে ‘না’ বলতে খারাপ লাগলেও করার কিছু ছিল না বলে জানান মিম। খুফিয়া ছবিটি নেটফ্লিক্সের জন্য তৈরি হবে বলে মিমকে জানানো হয়েছে। মিম বলেন, ‘প্রথমবার বলিউডের কোনো সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলাম, কিন্তু করতে না পারার একটা দুঃখবোধ তো আছেই। তবে এর চেয়ে আরও ভালো কোনো গল্পে হয়তো সামনে সুযোগ আসবে।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102