

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে কাল। বাংলাদেশ সময় বিকেল ৪টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
সিরিজের আগে অতীত সমীকরণে বাংলাদেশের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দুই দল ১০ ম্যাচে মুখোমুখি হয়। সব ম্যাচেই জয় পায় নিউজিল্যান্ড। তবে সাম্প্রতিক সময়ে বেশ ফর্মে আছে বাংলাদেশ দল।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম/লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।