বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসার ক্লাস শুরু

মোজাম্মেল আলী, কার্ডিফ
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ এই পর্যন্ত দেখেছেন
ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে নব প্রজন্মের সন্তানদের সঠিক আকিদার ইসলামী শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে  কার্ডিফ দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসা।
বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমপ্লেক্সে শুভ উদ্ভোধন হলো এই মাদ্রাসার। মাদ্রাসার প্রতিষ্ঠা করায় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। অনেকেই তাদের সন্তানদের ভর্তি করান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ক্লাস শুরুর
প্রথম দিনেই শিক্ষার্থীদের আশাব্যঞ্জক উপস্থিতি ছিল।
মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ এর সভাপতিত্বে জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির এবং শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান  যথাক্রমে সুরা ফাতিহা ও ইখলাস মশক্ব প্রদানের মাধ্যমে উদ্বোধনী ক্লাস শুরু করা হয়।

মাদ্রাসার প্রধান শিক্ষক ক্বারী মাওলানা আসাদুল ইসলাম ও সহকারী শিক্ষক ক্বারী মাওলানা মিনহাজ উদ্দিন এসময় উপস্থিত ছাত্র ছাত্রীদের ইন্ট্রুডাকশন ক্লাস সম্পন্ন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন ইউকে বিডি টিভির চেয়ারম্যানও মাদ্রাসা পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক সিনিয়র সাংবাদিক মকিস মনসুর, এসিস্ট্যান্ট ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম, স্পোর্টস এন্ড রিক্রিয়েশন সেক্রেটারি শাহ গোলাম কিবরিয়া, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মোঃ মোজাম্মেল আলী, নির্বাহী সদস্য বৃন্দ:আলহাজ্ব তৈমুছ আলী, নৌশাদ চৌধুরী, আব্দুল কাদির, সৈয়দ কাহের,অজিহুর রহমান মিজান,বিলাল খান সহ , আমিনুর রহমান,মাইন উদ্দিন, আহমেদ সহ প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102