বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

তিন মাসের জন‍্য

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত

মোঃ কাওছার ইকবাল শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন তিন মাসের স্থগিতের আদেশ ও রুল ইস্যু করেছেন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চে শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।

রীট আবেদনকারী ব্যবসায়ী সমিতির সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন বুধবার জানান, তিনি হাই কোর্টের ওই বেঞ্চে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে রীট পিটিশন নং-১৪০৩৭ দায়ের করলে বিচারপতিদ্বয় তিন মাসের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা করে কেন ব্যবসায়ী সমিতির নির্বাচন অবৈধ হবে না মর্মে জন্য রুল ইস্যু করেন।

জবাব প্রদানের জন্য রুল ইস্যু করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক মৌলভীবাজার, উপজেলা নির্বাহী কর্মকতা শ্রীমঙ্গল, অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম বরাবরে।

উল্লেখ্য, গত ১০ আগষ্ট রীটকারী নির্বাচন স্থগিত চেয়ে গঠিত বিতর্কিত নির্বাচন কমিশন পুনর্গঠন, ভোটার তালিকা হালনাগাদ করে ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠানের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেন। কিন্তু গত ২১ আগষ্ট এ আবেদন খারিজ হলে তিনি বিক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্বাচন কমিশন গঠনের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রীট পিটিশন দায়ের করলে উল্লেখিত আদেশ প্রদান করেন হাইকোর্ট।

এ ব্যাপারে রীটকারী মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, সর্বশেষ ২০১৭ সালে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন হয়েছিল, যা ছিল তিন বছর মেয়াদী। কিন্তু ফ্যাসিস্ট আমলের সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদের প্রত্যক্ষ মদদে এই পরিষদ অতিরিক্ত ৫ বছর পার হয়ে গেলেও কোন নির্বাচন আয়োজন করেননি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102