রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

আইরিশদের কাছে স্রেফ উড়ে গেল জিম্বাবুয়ে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে পাত্তাই পেল না জিম্বাবুয়ে ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় ৭ উইকেটে হেরে যায় জিম্বাবুয়ে। 

রোববার আয়ারল্যান্ডের ডাবলিনের ক্যাস্টল এভিনিউতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ ওভারে ৩৫ রান করা জিম্বাবুয়ে এরপর ২৯ রানের ব্যবধানে হারায় ৫ উইকেট। 

১০.১ ওভারে ৬৪ রানে ৫ উইকেট পতনের পর জিম্বাবুয়ের হাল ধরেন মিল্টন শুম্বা ও রায়ান বুল। ষষ্ঠ উইকেটে তারা ৫৯ বলে ৮৮ রানের জুটি গড়েন। ২৭ বলে ৪৬ রান করে ফেরেন শুম্বা। ৩৩ বলে ৩৭ রান করেন রায়ান বুল।

টার্গেট তাড়া করতে নেমে কেভিন ওব্রাইনকে সঙ্গে নিয়ে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান পল স্টারলিং। ৬.২ ওভারে দলীয় ৫৯ রানে ফেরেন স্টারলিং। ২৯ রানে ৩৭ রানে ফেরেন এ তারকা ওপেনার। 

এরপর ১১ বলে ৫ রান করে ফেরেন অধিনায়ক অ্যান্ডি বালবিরনি।  চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা জর্জ ডকারেলকে সঙ্গে নিয়ে ৩২ বলে ৫২ রানের জুটি গড়েন কেভিন ওব্রায়েন। ১৫.৪ ওভারে দলীয় ১২৯ রানে ফেরেন তিনি। তার আগে ৪১ বলে সাতটি চার ও এক ছক্কায় ৬০ রান করেন কেভিন ওব্রায়েন। 

এরপর হ্যারি ট্যাকটরকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন ডকারেল।  ২৬ বলে ৩৩  রান করে অপরাজিত থাকেন ডকারেল।  

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১১৭ রান করেও শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ রানের জয় পায় জিম্বাবুয়ে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102