সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার চা বাগান গুলোতে ফিরেছে প্রাণ তেঁতুলিয়ার ইউএনও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ গণহত্যা ও স্বাধীনতা’ দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মা হওয়ায় ‘সাহসী’ নুসরাতের প্রশংসায় শ্রীলেখা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: মা হওয়ায় কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে টলিউডের অভিনেতা ও অভিনেত্রীরা। তারা মা ও নবজাতক শিশুর সুস্থতা কামনা করেছেন। নুসরাত জাহানের ঘনিষ্ঠ বান্ধবী মিমি চক্রবর্তী নুসরাতকে তো ‘ভালো মায়ের’ সার্টিফিকেট দিয়েই দিয়েছেন।

অন্যদিকে তনুশ্রী, শ্রাবন্তীরাও নুসরাতের সঙ্গে ছবি পোস্ট করেও শুভেচ্ছা জানিয়েছেন এ অভিনেত্রীকে। আর এবার সুদূর সুইজারল্যান্ড থেকে নুসরাত জাহানকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

রাজনৈতিক মতাদর্শের দিক থেকে শ্রীলেখা ও নুসরাত আলাদা মেরুর। অনেক সময়ই নুসরাতকে নিয়ে সমালোচনা করেছেন শ্রীলেখা। মা হওয়ার শুভেচ্ছা জানাতে গিয়ে সেগুলোকে তুলে আনলেন অভিনেত্রী।

শ্রীলেখা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘রাজনৈতিক অবস্থান আলাদা হওয়ায় অনেক সময়েই আমি নুসরাতের নানা কারণে সমালোচনা করেছি। কিন্তু এবার নুসরাতের সাহসকে কুর্নিশ জানাতে হয়। সমাজের সমস্ত রকম নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নুসরাত মা হয়েছেন, তাও আবার বিনা কোনো বিবাহবন্ধনে। এ তো সাহসী সিদ্ধান্ত!’

নিখিলের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার কয়েক মাস আগে থেকেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নাম জড়ায় নুসরাতের। গুঞ্জন শুরু হয় যশের সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েছেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা হন নুসরাত।

এদিকে, নিখিল নিজেই জানান, নুসরাতের গর্ভের সন্তান তার নয়। তবে সমালোচকরা মনে করেন নুসরতের সন্তানের বাবা যশ দাশগুপ্ত। তবে প্রেম, সন্তান নিয়ে একবারও মুখ খোলেননি নুসরাত জাহান।

নুসরাত প্রসঙ্গে কিছুই বলতে চাননি যশও। তবে নুসরত-যশের সম্পর্ক যে শুধু বন্ধুত্বের নয়, তার ইঙ্গিত বারবার সামাজিক মাধ্যমে দিয়েছেন এ দুই তারকা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102