বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ

মুক্তিযুদ্ধের চেতনা

এম নাসের রহমান
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন
• মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে গত ১৫ বছর দেশ থেকে ১৬ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।
• মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে গত ১৫ বছরে ১০০ বিলিয়ন ডলার ঋনের বোঝা দেশের জনগনের মাথায় চাপিয়ে সে টাকার বড় অংশ লুটপাট করা হয়েছে।
• মুক্তিযুদ্ধের চেতনার ভয় দেখিয়ে গত ১৫ বছরে অধিকাংশ ব্যাংকে জমানো জনগনের টাকা ডাকাতি করা হয়েছে ও ব্যাংক দখল করা হয়েছে।
• মুক্তি যুদ্ধের চেতনার বিরোধী বানিয়ে গত ১৫ বছরে লক্ষ মানুষকে গুম, খুন, হত্যা ও আয়না ঘরে নির্মম নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে। লক্ষ লক্ষ মামলা দেয়া হয়েছে। কালা কানুন তৈরি করে বিচার বিভাগকে সেবাদাস বানিয়ে নীতিভ্রষ্ট রায় দেয়ানো হয়েছে।
• মুক্তিযুদ্ধের চেতনার শ্লোগান দিয়ে ভারতকে বিনা লাভে বিনা শুল্কে রেল করিডোর, বন্দর ইজারা, বাংলাদেশ ব্যাংকের আইটি বর্গা দেয়া, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’কে অফিস দেয়া, ২৬ লক্ষ ভারতীয়কে চাকুরী দেয়া, পৃথিবীর সকল ব্যবসায়ী পন্য ভারত হয়ে ভারতকে ট্যাক্স দিয়ে বাংলাদেশে আমদানী, বাংলাদেশের ভুমি ব্যবহারকারী বিমানের ট্যাক্স ভারতকে দিয়ে দেয়া, সকল সরকারী কর্মকর্তাদের ভারতে ট্রেনিংয়ের নামে দেশ বিরোধী প্রশিক্ষণ দিয়ে আনা, ছাত্র গনহত্যায় ভারতীয় সৈন্য আনা, সকল বই ভারতে ছাপিয়ে আনা, বাংলাদেশে জনগনকে চিকিৎসার নামে ভারতে টাকা খরচের ব্যবস্থা করা, ভারত থেকে দেশ বিরোধী চুক্তির মাধ্যমে বিদ্যুৎ আনা, ভারতীয় টিভি সিরিয়াল দিয়ে দেশীয় সংস্কৃতি ধ্বংস করে দেয়া, ভারতীয় পন্যের মাধ্যমে দেশীয় শিল্প ও উৎপাদন ধ্বংস করা।
• মুক্তি যুদ্ধের চেতনার জোয়ারে গত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা সমুলে ধ্বংস করে দেয়া হয়েছে।
• মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে মানুষের ভোটাধিকার হরন ও বাকস্বাধীনতা হরন করা হয়েছে।
• মুক্তিযুদ্ধের চেতনার শ্লোগান দিয়ে গত ১৫ বছরে পিলখানা হত্যাকান্ড সহ দেশ প্রেমিক বিশ্ব সেরা সেনাবাহিনীকে ধ্বংসের সব চেষ্টা করা হয়েছে।
• মুক্তিযুদ্ধের চেতনার ভয় দেখিয়ে ইসলাম সমুলে ধ্বংসের চেষ্টা, হিন্দুত্ববাদের প্রচার ও নিরিহ লক্ষ লক্ষ আলেমকে জেল, জুলুম, নির্যাতন ও হত্যা করা হয়েছে।
• মুক্তিযুদ্ধের চেতনার শ্লোগান দিয়ে গত ১৫ বছরে প্রশ্ন আউট করে দলীয় অযোগ্য লুটেরা ক্যাডারদের প্রশাসনসহ সকল জায়গায় নিয়োগ দেয়া হয়েছে।
• ১১ কোটি মানুষের এনআইডির সকল তথ্য, আঙ্গুলের ছাপ, চোখের আই স্ক্যান ভারতের হাতে ২০ হাজার কোটি টাকার বিনিময়ে পাচার বা বিক্রি করে দিয়েছে। আজীবনের জন্য আপনার নিরাপত্তার ১২টা বাজিয়ে দিয়েছে। আপনি কোন মোবাইল নাম্বার ব্যবহার করবেন, মোবাইল বদলাবেন সাথে সাথে ভারতের গোয়েন্দা সংস্থার হাতে তথ্য চলে যাবে। আপনি কোথায় অবস্থান করছেন অনায়াসেই ওরা বের করতে পারবে।
আপনি বিদেশ যাবেন, কোন দেশে যাবেন ইমিগ্রেশনে ফিঙ্গারিং ও আই স্ক্যানিং করার সাথে সাথে ভারতের গোয়েন্দা সংস্থার হাতে তথ্য চলে যাবে। আপনি এনআইডি দিয়ে ব্যাংক একাউন্ট করবেন ওরা তথ্য পেয়ে যাবে। তার মানে নিরপত্তা বলতে আর কিছুই রইল না। ইজরায়েল যেভাবে ফিলিস্তিন বা গাজার নেতাদের পৃথিবীর যে দেশেই থাকুক ট্রাকিং করে করে হত্যা করে ঠিক বাংলাদেশের ১১ কোটি মুসলমানেরও একই পরিনতি। গত ১৫ বছবে আওয়ামী ফ্যসীবাদীরা কতটা ক্ষতি করে গেছে তা টের পাওয়া যাবে শত বছর ধরে।
*সত্যিকারের মুক্তিযুদ্ধারা কি এই দেশ চেয়েছিল। সুতরাং দয়া করে মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল বানিয়ে আর কেউ যাতে দেশ বিক্রি করতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।*
আল্লাহ তায়ালা আমাদের হেফাজত করুন।
লেখক: সাবেক সংসদ সদস্য ও সভাপতি, মৌলভীবাজার জেলা বিএনপি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102