বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

মিথিলা ও বাঁধনকে নিয়ে যা বললেন জয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বাংলাদেশের মতো ওপার বাংলায়ও সমানতালে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার তার সেই পথেই হাঁটছেন দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। সৃজিত মুখার্জির প্রথম ওয়েব সিরিজে ডাক পড়েছে তার। যার নাম ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’। 

অন্যদিকে মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলারও টালিউডে অভিষেকের খবর প্রকাশ্যে এসেছে। 

নতুন করে বাংলাদেশের এই দুই অভিনেত্রীর ওপার বাংলায় অভিনয় প্রসঙ্গে আনন্দবাজার ডিজিটালের সঙ্গে কথা বলেছেন জয়া আহসান।

তিনি বলেন, আমার তো খুব আনন্দ হচ্ছে। আর প্রতিযোগিতা হিসেবে ভাবলে, সুস্থ প্রতিযোগিতা থাকা তো ভালোই। 
‘আমার মতে, শিল্পের কোনো সীমারেখা থাকা উচিত নয়। আদানপ্রদান তো শিল্পীদের মাধ্যমেই হয়। আমি চাইব আরও বেশি মানুষ বাংলাদেশ থেকে কলকাতায় গিয়ে কাজ করুক।’

জয়ার ভাষ্য, শুধু অভিনেতা-অভিনেত্রীই নন, পরিচালকরাও কলকাতায় যাক। সেখানে গিয়ে ছবি তৈরি করুক। এতে তার দল ভারী হবে বৈকি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102