বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

রাজারবাগে লাশের মিছিল, ভয়ে পালাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২৭৬ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আসতে শুরু করেছে বিভিন্ন থানায় বিক্ষুব্ধ জনতার হাতে নিহত পুলিশ সদস্যদের লাশ। ডিএমপির বিভিন্ন থানায় অর্ধশতাধিক পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ সদস্যরা।

এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি ঘোষণা করেছেন। কেউ কেউ পুরো বাহিনীর সংস্কার দাবি করেছেন। হামলার শঙ্কায় ব্যারাকে থাকা পুলিশ সদস্যরাও পালাতে শুরু করেছেন।

মঙ্গলবার রাজারবাগ ছেড়ে পালাতে থাকা একাধিক পুলিশ সদস্য এসব তথ্য জানিয়েছেন।

তারা জানান, রাজারবাগ পুলিশ লাইন্সে দুপুর পর্যন্ত যাত্রবাড়ী থানার ৮ জন পুলিশ সদস্যের লাশ এসে পৌঁছেছে। অন্যান্য থানার লাশও আসছে।

সোমবার রাতে পুলিশের বিভিন্ন থানা ও ব্যারাকে হামলা হয়। ফের হামলা হতে পারে বলে ধারণা পালিয়ে যাওয়া পুলিশ সদস্যদের।

এক পুলিশ সদস্য বলেন, এ বাহিনীর সঙ্গে সম্পৃক্ত কেউ বর্তমানে নিরাপদ নয়। তাই বাড়ি চলে যাচ্ছি। প্রয়োজনে কৃষি কাজ করবো, তবু বাহিনী সংস্কার হওয়ার আগে ফিরবো না।

এ বিষয়ে জানতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102