সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

ফোনে আড়িপাতা বন্ধে রিট, শুনানি পেছাল দুই সপ্তাহ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: ফোনালাপে আড়িপাতা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের নিশ্চয়তা ও ফাঁস হওয়া ঘটনাগুলোর তদন্তের নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি দুই সপ্তাহ পিছিয়ে (স্ট্যান্ডওভার) মুলতবি করেছেন হাইকোর্ট।সোমবার (১৬ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।আদেশের বিষয়ে রিটকারী আইনজীবী শিশির মনির বলেন, আজ রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হলে রাষ্ট্রপক্ষ থেকে দুই সপ্তাহের সময় আবেদন করা হয়। ওনারা বলেছেন, যেহেতু রিটে গুরুত্বপূর্ণ অনেক নথি রয়েছে এসব দেখতে হবে, অ্যাটর্নি জেনারেল অংশগ্রহণ করবেন, তাই সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রিট শুনানি দুই সপ্তহ মুলতবি করেছেন।এর আগে ১০ আগস্ট মঙ্গলবার সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট শিশির মনির এ রিট দায়ের করেন।আবেদনে বিবাদী করা হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে। এ বিষয়ে পদক্ষেপ নিতে আগেও আইনি নোটিশ দেয়া হয়েছিল।নোটিশ পাঠানোর পর শিশির মনির জানিয়েছিলেন, নোটিশে ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সংঘটিত ১৬ টি আড়িপাতার ঘটনা উল্লেখ করা হয়। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সংলাপ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফোনালাপ, প্রয়াত সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ এবং রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার নাজমুল হাসান এর ফোনালাপ উল্লেখযোগ্য। এ সকল আড়িপাতার ঘটনা বাংলাদেশের গণমাধ্যমে বহুল প্রচারিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।সংবিধানের ৪৩ অনুচ্ছেদে চিঠিপত্র ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা সংরক্ষণ নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পায়। এছাড়াও ২০১১ সালের ১৬ এপ্রিল বাংলাদেশ টেলিকিমিউনিকেশন রেগুলেটরি অ্যাক্ট ২০০১ প্রণয়ন করা হয়। আইনের ৩০(চ) ধারা অনুযায়ী টেলিযোগাযোগের একান্ততা রক্ষা নিশ্চিত করা এই কমিশনের দায়িত্ব। কিন্তু এই ধরনের ফোনালাপ ফাঁসের ঘটনা অহরহ ঘটছে। অথচ, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী কমিশনের দায়িত্ব হলো ব্যক্তিগত গোপনীয়তা সংরক্ষণ নিশ্চিত করা বলে নোটিশে উল্লেখ করা হয়।১০ আইনজীবী হলেন, অ্যাডভোকেট রেজওয়ানা ফেরদৌস, উত্তম কুমার বনিক, শাহনা বিলাকাশফী, ফরহাদ আহমেদ সিদ্দীকী, মোহাম্মদ নওয়াব আলী, মো. ইবরাহিম খলিল, মুস্তাফিজুর রহমান, জিএম মুজাহিদুর রহমান (মুন্না), ইমরুল কায়েস ও একরামুল কবির।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102