মোঃ সুমন আহমদ (কমলগঞ্জ): সোমবার (২৮ জুন) কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি মাসিক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: মাগুরা জেলায় সোমবার ২৩ জনের নমুনা পরিক্ষায় ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলাটির সংক্রমনের হার দাড়িয়েছে প্রায় ৯৬ শতাংশে। শুধু মাগুরাই নয় দেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের অনেক
স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘কৃষকের অবস্থার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার কৃষকদের মাঝে বীজ, সার, কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ৪১ জন আক্রান্ত হয়েছেন।শনিবার (২৬ জুন) মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কানোংগ এ তথ্য নিশ্চিত করেন।সিভিল সার্জন
সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও দেশে মাদকের বিস্তার ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। নিত্যনতুন মাদকের বিস্তার কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। সম্প্রতি কেটামিন, ক্রিস্টাল আইস ও এলএসডির দেশে অনুপ্রবেশ করায় সংশ্লিষ্টদের ভাবিয়ে তুলেছে।
স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মোঃ মোস্তফা কামাল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। শুক্রবার(২৫ জুন) সন্ধ্যায়, মন্ত্রী মোঃ শাহাব

স্টাফ রিপোর্টার: গত রাতে মৌলভীবাজার শহরের পাগুলিয়া আবাসিক এলাকার স্বপ্নীল হাউজে ফুটেছে দূর্লভ প্রজাতির নাইট কুইন ফুল।সারাবিশ্বে পরিচিত ‘নাইট কুইন’ হিসেবে মিষ্টি মেনাহারিণী সুবাস, দুধসাদা, স্নিগ্ধ ও পবিত্র পাপড়ি আর সৌভাগ্যের প্রতীক হিসেবে এলেও রাতের রানী সে।কিন্তু যে রাতে নিজেকে মেলে ধরে প্রকৃতির কাছে, সে রাতেই আবার ঝড়ে পরে।এই একটি ফুলের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয় ফুল প্রেমীদের।আমাদের দেশে দুর্লভ প্রজাতির ফুল হিসেবেই গণ্য করা হয় ‘ নাইট কুইনকে’। জানা যায়, গতবছর কভিড ১৯ এর প্রাদুর্ভাব দেখা দিলে স্কুল বন্ধ থাকার কারনে শহরের পাগুলিয়া আবাসিক এলাকার স্বপ্নীল হাউজে বাসার ছাদে শখের বশে গাছটি লাগান মৌলভীবাজার সরকারি স্কুলের নবম শ্রেণীর ছাত্র এমদাদ আলম আদিব(১৪)। দীর্ঘ ১ বছর তিনি পরিচর্যা করেন গাছটির। গত রাতে নিজেই তিনি ক্যামেরাবন্দি করলেন ফুল ফোটার দৃশ্য।যারা রাতের রানীর সৌন্দর্যে আর তার ক্ষণ অস্তিত্ব নিয়েই এতদিন জানতেন না, তাদের জন্য এই দৃশ্য এক বিরল দৃশ্য বটে।বিরল ক্যাকটাসের ফুল এ নাইট কুইনের (বৈজ্ঞানিক নাম peniocereus greggii) আদি নিবাস আমেরিকার দক্ষিণাঞ্চল এবং মেক্সিকোতে হলেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিলে এই গাছ।তবে ফুলের দেখা খুব কম মানুষের ভাগ্যেই হয়।তবে সাদারঙের রাজকীয় আবরনের ফুলটির চির স্নিগ্ধ, শুভ্রপবিত্র রূপই নাইট কুইনের সৌন্দর্যের মূল রহস্য।তাও আবার সেই রাতের কয়েক ঘন্টার অন্ধকারেই হয় তার জীবনাবসান। এক প্রশ্নের জবাবে আদিব জানান,তার দাদা অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ডা: মো: আব্দুর রউফ এর অনুসরণ করে ও তার পিতা বিশিষ্ট ব্যবসায়ী, ইউ কে বিডি টিভি.কম এর সম্পাদক কাওছারুল আলম রিটন এর অনুপ্রেরনায়তিনি অবসর সময়ে শখের বসে বাসার ছাদে বিভিন্ন ফুল ও ফলমুল এর গাছ রুপন করেন।তার অবসর সময় কাটে এসব গাছ এর পরিচর্যা করে। নাইট কুইন ফুল ফুটার ব্যাপারে অনুভুতি ব্যক্ত করে আদিব বলেন, আমি সার্থক ফুলটিকে নিজের চোখের সামনে ফুটতে দেখতে পেরে।বিকালের দিকে যখন বাসার ছাদে যাই হঠাৎগাছটির কলি চোখে পরে।দীর্ঘদিনের অপেক্ষার পর সন্ধ্যার দিকে ফোটে নাইটকুইন। শীঘ্রই আরেকটি ফুল ফুটবে বলে আমি আশাবাদী।
সুমন আহমদ, কমলগঞ্জ: কমলগন্জেপুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের কিলঘুষিতে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২১ জুন) বেলা সোয়া ১২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-কমলগঞ্জ সড়কের রাফসান
মোঃ সুমন আহমদ (কমলগঞ্জ): মৌলভীবাজারের কমলগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে ১৫৬টি অসহায়, ভুমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে আনুষ্টানিকভাবে কাগজপত্রাদি হস্তান্তর করা হয়েছে।
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ার রাজাপুর সেতু এ অঞ্চলের ৫ ইউনিয়নের জীবনমান ও আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু।সেতুটি নিমার্ণ করায় তিনি প্রধানমন্ত্রী