বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

মুজিব শতবর্ষের প্রধানমন্ত্রীর উপহার কমলগঞ্জে ঘর পেয়েছেন ১৫৬ পরিবার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৬৭ এই পর্যন্ত দেখেছেন


মোঃ সুমন আহমদ (কমলগঞ্জ): মৌলভীবাজারের কমলগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে ১৫৬টি অসহায়, ভুমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে আনুষ্টানিকভাবে কাগজপত্রাদি হস্তান্তর করা হয়েছে। রোববার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করার পর কমলগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে উপকার ভোগীদের হাতে আনুষ্টানিকভাবে ঘরের কাগজ তুলে দেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ। ঘর ও জমির দলিল হাতে পেয়ে সুবিধাভোগীরা খুশি হয়েছেন।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়নাধীন প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ১ লক্ষ ৯১ হাজার টাকা। এ টাকায় তাদের জন্য ২০ ফুট বাই ২৩ ফুট প্রস্থের ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাঘর, রুমের পিছনে টয়লেট ও সামনে খোলা বারান্দা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102