বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

কমলগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

মোঃ সুমন আহমদ (কমলগঞ্জ): সোমবার (২৮ জুন) কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । কমলগঞ্জ উপজেলা পরিষদমিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: জয়দ্বীপ পালের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।উপজেলা পুষ্টি কর্মকর্তাএবিএম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, উপজেলা সমাজসেবা অফিসার প্রাণেশ চন্দ্র বর্মা, উপজেলা প্রাণীসম্পদঅফিসার ডা: মো: হিদায়েতুল্লাহ, উপজেলা মৎস্য অফিসার শহীদুর রহমান সিদ্দিকী, জেলা পুষ্টি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজারকাজী আলম, সুচনা প্রকল্পের জেলা ব্যবস্থাপক আং হান্নান, টেকনিক্যাল ম্যানেজার ফাতেমা কানিজ প্রমুখ। প্রধান অতিথিরবক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান বলেন, কোভিড পরিস্থিতিতে বর্তমানেমৌলভীবাজার জেলায় আক্রান্তের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সে বিবেচনায় স্বাস্থ্যকেন্দ্রে আগত মা ও শিশুদের বিশেষ সেবা প্রদানকরা দরকার।কমিউনিটি ক্লিনিকে শিশু, কিশোর, কিশোরী, গর্ভবতী নারীদের বিশেষ পুষ্টি বিষয়ে পরামর্শ প্রদান করাসহজনসচেতনা বৃদ্ধি করা জরুরী। করোনা প্রতিরোধে বার বার সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। সামাজিক দুরত্ব বজায় রাখবেনএবং বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন। করোনা প্রতিরোধে সাবধান হোন, নিরাপদে থাকুন, করোনা ভাইরাস সংক্রমনথেকে রক্ষা পেতে সামাজিক ও শারিরীক দুরত্ব বজায় রাখুন।অনুষ্ঠানে অংশগ্রহণমূলক বহুখাতভিত্তিক বার্ষিক পুষ্টিকর্মপরিকল্পনা ২০২০-২০২১ বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102